২৪/০২/২০২৬, ২৩:৫৫ অপরাহ্ণ
23.2 C
Dhaka
২৪/০২/২০২৬, ২৩:৫৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

অমর একুশে বইমেলার উদ্বোধন করবেন তারেক রহমান 

‘বহুমাত্রিক বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে আগামী ২৬ ফেব্রুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা ২০২৬। উদ্বোধনী দিনে দুপুর ২টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১৭ দিনব্যাপী চলবে এ আয়োজন ১৫ মার্চ পর্যন্ত মোট । বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

এবারের বইমেলায় অংশ নিচ্ছে ৫৪৯টি প্রকাশনা প্রতিষ্ঠান। এর মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে ৮১টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৪৬৮টি প্রতিষ্ঠান স্থান পাচ্ছে। মোট ইউনিটের সংখ্যা ১০১৮। গত বছর মেলায় অংশ নিয়েছিল ৭০৮টি প্রকাশনা প্রতিষ্ঠান, ইউনিট ছিল ১০৮৪টি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন আয়োজক কমিটির সদস্য সচিব ড. মো. সেলিম রেজা। উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম এবং পরিচালক সরকার আমিন।

মেলার সময়সূচি অনুযায়ী, ছুটির দিন ছাড়া প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা খোলা থাকবে। রাত সাড়ে ৮টার পর নতুন দর্শনার্থী প্রবেশ করতে পারবেন না। ছুটির দিনে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে মেলা। লিটল ম্যাগাজিন চত্বর রাখা হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চসংলগ্ন গাছতলায়। সেখানে ৮৭টি লিটল ম্যাগাজিন স্টল পেয়েছে। শিশুচত্বরে অংশ নিচ্ছে ৬৩টি প্রতিষ্ঠান, ইউনিট সংখ্যা ১০৭।

নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিতে প্রবেশ ও বাহিরপথে থাকবে আর্চওয়ে। দায়িত্ব পালন করবে পুলিশ, র‍্যাব, আনসার ও গোয়েন্দা সংস্থা। পুরো এলাকাজুড়ে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। পাশাপাশি মেলা প্রাঙ্গণকে পলিথিন ও ধূমপানমুক্ত রাখা হবে।

পড়ুন:প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অপহরণের এক ঘণ্টার মধ্যে স্কুলছাত্র উদ্ধার

দেখুন:আরাভকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে: আইজিপি

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন