২৩/০২/২০২৬, ২২:৪৯ অপরাহ্ণ
25.1 C
Dhaka
২৩/০২/২০২৬, ২২:৪৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

অমিতের জন্য সহযোগিতা খুবই প্রয়োজন

অমিত দাস, একজন শিক্ষার্থী (মাস্টার্স, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সরকারি বাঙলাকলেজ)। গত বছর ডিসেম্বর মাসে একটি দুর্ঘটনায় ডান হাতে গুরুতর আঘাত পান। পরবর্তীতে সিটি স্ক্যান,এক্স-রে ও বিভিন্ন পরীক্ষায় জানা যায়, তার হাতের Scaphoid হাঁড় ভেঙে গেছে। জানুয়ারি মাসে ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন (NITOR)-এ হাতে অপারেশনের মাধ্যমে (Screw) বসানো হয়। নিয়মিত চিকিৎসকের তত্ত্বাবধানে ফলোআপ রোগী হিসেবে চিকিৎসা চালিয়ে যাচ্ছে। অপারেশনের ছয় মাস পর পুনরায় পরীক্ষায় জানা যায় যে, স্ক্রুটি হাড়ের সাথে সঠিকভাবে কাজ করছে না এবং ডান হাতে TFCCinjury (লিগামেন্ট সমস্যা) রয়েছে। চিকিৎসক জানান, এই জটিল চিকিৎসা দেশে সম্ভব নয়, এজন্য ভারতের কোনো বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা নিতে হবে। এখন ভারতের গংগা হাসপাতালে চিকিৎসাধীন।

বিজ্ঞাপন


অমিত জানান, ইতোমধ্যে আমার চিকিৎসায় ব্যক্তিগত সঞ্চয় থেকে আড়াই লক্ষ টাকা ব্যয় হয়েছে। নতুন করে কেবলমাত্র দুটি অপারেশনের জন্য ৩ লক্ষ ভারতীয় রুপি (বাংলাদেশি টাকায় আনুমানিক ৪.৩ লক্ষ টাকা) এবং পূর্ণ চিকিৎসা ব্যয়ে প্রায় ৭ লক্ষ টাকা প্রয়োজন। এই বিপুল খরচ অমিতের পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়।

অমিত জানান, এই পর্যন্ত ব্যক্তিগতভাবে ৩ লক্ষ টাকা সংগ্রহ করতে পেরেছি বাকি ৪ লাখ টাকার জন্য আমি পরিচিত বন্ধু বান্ধব এর কাছে আবেদন করেছি, তারাও তাদের মতো চেষ্টা করছে। চিকিৎসার জন্য অনেক কষ্টে ভিসা ম্যানেজ করে ভারতে আসার পরেও টাকা ম্যানেজ করতে না পারার কারণে দুটি অপারেশন একসাথে করতে পারছি না। আমার হাত ক্রমাগত শুকিয়ে যাচ্ছে, হাতের শক্তি ক্রমশ নেই হয়ে যাচ্ছে, এভাবে চললে হাত অচল হয়ে যাবে। এই মুহুর্তে আমি ভারতে আমার এক বোনের বাসায় আছি।

অমিত দাস আরও বলেন, তাই সাহস এবং ভরসা করে আপনাদের নিকট শরণাপন্ন। একজন তরুণ শিক্ষার্থী হিসেবে আমার ভবিষ্যৎ সম্পূর্ণভাবে সুস্থতার ওপর নির্ভর করছে।তাই আপনাদের সদয় সহযোগিতা পেলে আমি চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারব।

সহযোগিতা করার জন্য যোগাযোগ : +8801795320071, হোয়াটসঅ্যাপ
ইমেইল : adamitdas@gmail.com
অ্যাকাউন্ট নম্বর : 1471580060308. ডাচ বাংলা ব্যাংক, অমিত দাস, বসুন্ধরা ব্রাঞ্চ।
বিকাশ : +8801921868208 (মাসুম মোল্লাহ, Mollah) অমিতের বন্ধু

প্ড়ুন : দেবদুলালের জীবন বাঁচাতে সবার সহযোগিতা প্রয়োজন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন