২৭/০২/২০২৬, ৩:৫৪ পূর্বাহ্ণ
20 C
Dhaka
২৭/০২/২০২৬, ৩:৫৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

অশালীন বক্তব্যে জিয়া পরিবারের মানহানি,ডা. মোরাদের বিরুদ্ধে আদালতের পরোয়ানা

সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে ১০ হাজার কোটি টাকার মানহানি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন জামালপুরের সরিষাবাড়ী আমলী আদালত।

বিজ্ঞাপন

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রোমানা আক্তার এ আদেশ দেন।

জানা যায় এ মামলায় ডা. মুরাদের সঙ্গে আরও একজন আসামি রয়েছেন। ওই আসামী চট্টগ্রামের পটিয়া পৌর এলাকার এটিএম আবুল কাশেমের ছেলে মহি উদ্দিন হেলাল নাহিদ।

মামলার এজাহারে বলা হয়, প্রতিমন্ত্রী থাকাকালীন সময়ে একটি ইউটিউব চ্যানেল ও ফেসবুক টকশোতে ডা. মুরাদ হাসান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার কন্যা জাইমা রহমানকে নিয়ে অশ্লীল, কুরুচিপূর্ণ ও মানহানিকর মন্তব্য করেন। বিষয়টি সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

এই ঘটনায় জামালপুর জেলা ট্রাক ও ট্যাঙ্কলরী মালিক সমিতির সহ-সভাপতি ও সাবেক ছাত্রদল নেতা লায়ন মো. রুমেল সরকার বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় দাবি করা হয়, বক্তব্যটি অসৎ উদ্দেশ্যপ্রণোদিত এবং এতে জিয়া পরিবারে।

পড়ুন: বাসের ধাক্কায় নারী নিহত,প্রতিবাদে মহা-সড়ক অবরোধ

দেখুন: লিচুর লোভ দেখিয়ে ধ র্ষণ: কুমিল্লার ভন্ড পীর ঢাকায় গ্রেপ্তার

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন