বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি ও অভিনেতা সঞ্জয় দত্তকে নিয়ে নির্মিত কন্নড় সিনেমা ‘কেডি-দ্য ডেভিল’–এর গান ‘সারকে চুনার তেরি সারকে’ ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। অশ্লীল লিরিক ও আপত্তিকর নৃত্যভঙ্গির অভিযোগ তুলে গানটি সরানোর দাবি ওঠে। এরই মধ্যে মানবাধিকার কমিশনের পক্ষ থেকে গানটি সব প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।
ছবিটি পরিচালনা করেছেন প্রেম। এতে মুখ্য ভূমিকায় রয়েছেন দ্রুব সূর্য ও সঞ্জয় দত্ত। ১৯৭০–এর দশকের প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমা গানটি মুক্তির পর সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়। মাত্র তিন দিনেই ভিউ প্রায় ৪০ লাখে পৌঁছায়। তবে বিতর্কের জেরে ইতোমধ্যে গানটি সরিয়ে নেওয়া হয়েছে।
সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)–এর কাছে অভিযোগ দায়ের করে গানটি অবিলম্বে নিষিদ্ধ ও সব প্ল্যাটফর্ম থেকে সরানোর আবেদন জানিয়েছেন অভিযোগকারী আইনজীবী ভিনিত জিন্দাল।
তার দাবি, গানটিতে ‘অত্যন্ত অশ্লীল ও যৌন ইঙ্গিতপূর্ণ’ শব্দ ব্যবহার করা হয়েছে। পাশাপাশি নৃত্য ও চিত্রায়ণও উসকানিমূলক, যা সামাজিক শালীনতার জন্য ক্ষতিকর এবং অপ্রাপ্তবয়স্কদের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
অভিযোগটি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়েও পাঠানো হয়েছে। পাশাপাশি ভারতীয় দণ্ডবিধি, শিশু সুরক্ষা আইন (পকসো) এবং তথ্যপ্রযুক্তি আইনের আওতায় ব্যবস্থা নেওয়ার দাবিও জানানো হয়েছে। এ বিষয়ে দিল্লি পুলিশের সাইবার সেলেও আলাদা অভিযোগ দায়ের করা হয়েছে।
‘সারকে চুনর তেরি সারকে’ গানটি গেয়েছেন মংলি। গানটির কথা লিখেছেন রাকিব আলম এবং সুর করেছেন অর্জুন জয়ন।
উল্লেখ্য, বিতর্ক চরমে পৌঁছানোর পর নির্মাতারা ইউটিউব থেকে গানটির হিন্দি ও কন্নড়—দুই সংস্করণই সরিয়ে নিয়েছেন। তবে এ বিষয়ে এখনো পর্যন্ত নির্মাতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য জানানো হয়নি।
পড়ুন:বৈশাখী টেলিভিশনের ঈদ আয়োজনে ২৭ নাটক ৭ সিনেমা
দেখুন:ঝাড়ফুঁকের নামে ৪৩ বছর ধরে প্রতারণা করেন তিনি |
ইমি/


