32.4 C
Dhaka
০৩/০৩/২০২৬, ১৪:৩৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

অষ্টগ্রামে পানিতে ডুবে একই পরিবারের ৩ শিশুর মৃৃত্যু

কিশোগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে পানিতে ডুবে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার দেওঘর ইউনিয়নের আলীনগর পশ্চিমপাড়া খালে এই দূর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো আলীনগর পশ্চিমপাড়ার মাসুক মিয়ার ছেলে মাহিন (৬), আবদুস সাত্তারের ছেলে নাজমুল হাসান সানিল (৫) ও আবুল কালামের ছেলে মিশকাত (৪)। নিহতরা সবাই সম্পর্কে চাচাতো ভাই।

ফায়ার সার্ভিস ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, নিহত শিশুরা সন্ধ্যায় খালের পার দিয়ে যাওয়ার সময় পানিতে পড়ে গেলে স্থানীয় লোকজন মাহিন ও মিশকাতকে উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে নাজমুল হাসান সানিলকে ফায়ার সার্ভিস উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাকেও মৃত ঘোষণা করা হয়। এ ঘটনায় নিহতের পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আমিনুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

পড়ুন : কিশোরগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে অ্যাডভোকেট ফয়জুল করিম মুবিনকে বহিষ্কার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন