‘মানবতার পাশে-মানুষের কল্যাণে’ এই স্লোগানকে ধারণ করে সমাজের পীড়িত, অসহায়, দরিদ্র, দুর্বল ও মানবেতর জীবনযাপনকারী প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমানের নিশ্চয়তা এবং সার্বিক সহায়তা প্রদানের লক্ষে কাজ করে যাচ্ছে করিম-বানু ফাউন্ডেশন।
করিম-বানু ফাউন্ডেশনের চেয়ারম্যান ইউসুফ হোসেনের অর্থায়নে নিয়মিত হাজার হাজার দরিদ্র মানুষের খাবারের ব্যবস্থা করা হচ্ছে। সেই সঙ্গে দেশের বিভিন্ন মসজিদ ও মাদরাসায় বয়স্ক, স্কুল, কলেজ ও আলিয়া মাদরাসায় পড়ুয়া ছাত্র-ছাত্রীদের জন্য বিনামূল্যে সহিহ শুদ্ধভাবে কুরআন ও নামাজ শিক্ষা কোর্স চালু করেছে করিম-বানু ফাউন্ডেশন।
করিম-বানু ফাউন্ডেশনের উদ্যোগে শীতের সময়ে সারাদেশে কয়েক হাজার মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। দেশব্যাপী অসহায় পরিবারের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
করিম-বানু ফাউন্ডেশন সূত্রে জানা যায়, ঢাকা, উত্তরবঙ্গ, দক্ষিণাঞ্চলসহ সারাদেশের প্রত্যন্ত অঞ্চলে কম আয়ের অসহায় ও অতিদরিদ্র মানুষকে নিয়মিত খাদ্যসামগ্রী বিতরণ করছে করিম-বানু ফাউন্ডেশন। প্রতিষ্ঠানের কর্মকর্তারা হতদরিদ্র মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য পৌঁছে দিচ্ছে।
এ বিষয়ে করিম-বানু ফাউন্ডেশনের চেয়ারম্যান ইউসুফ হোসেন বলেন, করোনা সংকট কাল থেকেই আমরা মানুষের পাশে দাঁড়াচ্ছি, অতীতেও বিভিন্ন নানা দুর্যোগ-দুর্ঘটনায় মানুষের পাশে ছিল করিম-বানু ফাউন্ডেশন। শীতে কষ্ট পাওয়া দুস্থ মানুষের পাশেও ছিল এই প্রতিষ্ঠান। সারাদেশে শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করে আসছে বছরের পর বছর ধরে। ভবিষ্যতে নারীর ক্ষমতায়ন ও বেকারদের কর্মসংস্থান সৃষ্টিতেও ভূমিকা রাখবে করিম-বানু ফাউন্ডেশন।
সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, ‘সমাজের অসহায়, গরিব, দুঃখী মানুষের কল্যাণের জন্য বিত্তবানদের এগিয়ে আসা জরুরি। করিম-বানু ফাউন্ডেশনের মতো দেশের অন্যান্য বড় শিল্পগোষ্ঠী এগিয়ে এলে মানুষ আরও উপকৃত হবে।’
পড়ুন : ফেনী টেলিভিশন সাংবাদিক ফোরামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল


