অসাধু ব্যবসায়ীদের কারসাজি ভোজ্যতেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে জয়পুরহাটে মানববন্ধন জেলা কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। বুধবার বেলা ১১টায় শহরের জিরো পয়েন্ট পাঁচুর মোড়ে এ মানববন্ধন করেন তারা।
জেলা কনজুমারস এসোসিয়েশন অফ বাংলাদেশ (ক্যাব) এর সভাপতি আব্দুস সালাম সরদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি আনিছুর রহমান আনিছ, সহ-সভাপতি আবু ফারাহ ফাইজুল, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক মুনির ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, ভোজ্য তেল বাজার থেকে উধাও হয়ে যাওয়া সাধারণ জনগণের নিত্যপ্রয়োজনীয় জীবনে চরম সংকট সৃষ্টি করেছে। এ ধরনের কৃত্রিম সংকট ও মজুতদারির বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ জরুরি। অবিলম্বে বাজারে সরবরাহ স্বাভাবিক করে ন্যায্যমূল্যে ভোজ্য তেল নিশ্চিত করতে হবে। জনস্বার্থ রক্ষায় সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
পড়ুন- হরমুজ প্রণালি ব্যবহারে টোল নেবে ইরান ও ওমান
দেখুন- ইরানের বিশেষ কৌশল আসছে?


