বিজ্ঞাপন

অসুস্থ নাতনিকে দেখতে এসে লাশ হয়ে ফিরলেন নানা-নানী আহত ৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের আনারপুরা ইউ-টার্নে যাত্রীবাহী বাস ও ব্যাটারি চালিত অটোরিকশার সংঘর্ষে নানা ও নানীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক শিশুসহ আহত হয়েছেন আরও তিনজন।
সোমবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে আনারপুরা বাসস্ট্যান্ড সংলগ্ন ইউ-টার্নে এই দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন— কুমিল্লার মেঘনা উপজেলার দড়ি লুটেরচর গ্রামের বিল্লাল হোসেন (৬৫) ও তার স্ত্রী আলনা বেগম (৫০)। আহতরা হলেন তাদের ছেলের স্ত্রী অঞ্জনা (২৩), নাতনি আনিশা (৪) ও অটোরিকশাচালক অজ্ঞাত (৪০)।
স্থানীয় সূত্রে জানা যায়, বিল্লাল হোসেনের মেয়ে রত্না আক্তারের বিয়ে হয়েছে গজারিয়া উপজেলার আনারপুরা গ্রামে। সম্প্রতি রত্নার মেয়ে জ্বরে আক্রান্ত হলে অসুস্থ নাতনিকে দেখতে অটোরিকশাযোগে সেখানে যাচ্ছিলেন নানা-নানী। পথে আনারপুরা ইউ-টার্নে মতলব থেকে ঢাকাগামী মতলব পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস তাদের অটোরিকশাকে ধাক্কা দিলে যানটি দুমড়ে-মুচড়ে যায়।

স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে বিল্লাল হোসেন, তার স্ত্রী আলনা বেগম ও অঞ্জনাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু পথে বিল্লাল হোসেন ও আলনা বেগম মারা যান।

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, “চারজন আহতকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় পাঠানো হয়।”

নিহত আলনা বেগমের চাচা নজরুল ইসলাম বলেন, “অসুস্থ নাতনিকে দেখতে গিয়েই তারা মারা গেলেন। বাকিদের অবস্থাও ভালো নয়।”

গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শওকত হোসেন জানান, “ঘাতক বাস ও অটোরিকশা জব্দ করা হয়েছে। স্থানীয়রা বাসচালক কাউসার হোসেন (২৫)-কে আটক করে আমাদের হাতে তুলে দিয়েছে। আইনি প্রক্রিয়া চলমান।

পড়ুন: ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ময়মনসিংহের

দেখুন: পটুয়াখালীতে গণপূর্তের পরিত্যক্ত ২৬ ভবন অপরাধীদের আশ্রয় |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন