১৮/০২/২০২৬, ২০:১৬ অপরাহ্ণ
28 C
Dhaka
১৮/০২/২০২৬, ২০:১৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

অসুস্থ যুবদল নেতার পাশে প্রবাসী বিএনপি নেতা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অসুস্থ এক যুবদল নেতার পাশে দাঁড়িয়েছেন প্রবাসী বিএনপি নেতা ও বাংলাদেশ ইনভেস্টার অ্যাসোসিয়েশনের সদস্যসচিব সালাউদ্দিন ভূঁইয়া।

বিজ্ঞাপন


জাতীয়বাদী যুবদলের আখাউড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি টিটু বণিক দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন। অসুস্থতার কারণে বর্তমানে তিনি শয্যাশায়ী। উপার্জনক্ষমতা হারিয়ে পরিবার নিয়ে চরম সংকটে পড়েছেন তিনি।


টিটু বণিকের অসুস্থতার খবর পেয়ে বুধবার রাতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তাঁর বাড়িতে যান সালাউদ্দিন ভূঁইয়া। এ সময় তিনি টিটু বণিকের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসার দায়িত্ব গ্রহণের পাশাপাশি আর্থিক সহায়তা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন দেবগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অলক কুমার চক্রবর্তী, পৌর বিএনপির ৫ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক দীপঙ্কর ঘোষ নয়ন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রামিন খান এবং ব্যবসায়ী মিলন সাহা।


স্বেচ্ছাসেবক দলের নেতা রামিন খান বলেন, টিটু বণিকের উন্নত চিকিৎসার জন্য কয়েক লাখ টাকার প্রয়োজন। পরিবারের পক্ষে এ ব্যয় বহন করা সম্ভব হচ্ছিল না। খবর পেয়ে সালাউদ্দিন ভূঁইয়া মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন এবং ভবিষ্যতে চিকিৎসার জন্য আরও ৫০ হাজার টাকা সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেন।


অলক কুমার চক্রবর্তী বলেন, “এটি মানবতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। সালাউদ্দিন ভূঁইয়ার এ মানবিক উদ্যোগ প্রশংসনীয়।”
সালাউদ্দিন ভূঁইয়া বলেন, মানুষের পাশে দাঁড়াতে পারাই রাজনীতির মূল শিক্ষা। মানবসেবামূলক কাজে তিনি সবসময় পাশে থাকার চেষ্টা করেন।

পড়ুন- ঢাকায় বাসার ভেতরে পড়েছিল একই পরিবারের ৪ জনের মরদেহ

দেখুন- ফরিদপুরকে বিভাগ করার দাবি তুললেন শামা ওবায়েদ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন