বিজ্ঞাপন

অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ভারতীয় নারীরা

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে দ্বিতীয় সেমিফাইনালে ফোবি লিচফিল্ডের সেঞ্চুরিতে তিনশতাধিক রানের সংগ্রহ গড়েছিল অস্ট্রেলিয়া। পাহাড়সম রানতাড়ায় নেমে রেকর্ড গড়ে জয় পেয়েছে ভারত। জেমিমাহ রদ্রিগেজের অপরাজিত ১২৭ রানের ইনিংসে ভর করে অজিদের ৫ উইকেটে হারিয়েছে তারা। তাতে তৃতীয়বারের মত ফাইনালের টিকিট কেটেছে স্বাগতিক দলটি।

অস্ট্রেলিয়ার ৩৩৮ রান তাড়া করেছে জিতেছে ভারত। বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড এটি। আগের রেকর্ডটি গড়েছিল চলতি বিশ্বকাপেই। বিশাখাপত্তমে ভারতের ৩৩০ রান তাড়া করে জিতেছিল অস্ট্রেলিয়া। ১৮দিনের মাথা সেই অস্ট্রেলিয়ার বিপক্ষে নতুন রেকর্ড গড়ল ভারত। এছাড়া ভারতের সর্বোচ্চ রানতাড়া করে জয়ের রেকর্ডও এটি।

নাভি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে আসরের দ্বিতীয় সেমিফাইনালে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। ৪৯.৫ ওভারে ৩৩৮ রান তুলে থামে তারা। জবাবে নেমে ৯ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে হারমানপ্রীত কৌরের দল। প্রথম শিরোপা জয়ের লক্ষ্যে আগামী রোববার একই মাঠে সাউথ আফ্রিকার মুখোমুখি হবে ভারত।

রানাতাড়ায় নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। ১৩ রানে প্রথম উইকেট হারায় দলটি। দ্বিতীয় উইকেটে জেমিমাহ রদ্রিগেজ ও স্মৃতি মান্দানা মিলে যোগ করেন ৪৬ রান। ৯.২ ওভারে স্মৃতি ফিরে গেলে জুটি ভাঙে। ২৪ বলে ২৪ রান করেন ভারত অধিনায়ক।

তৃতীয় উইকেটে হরমানপ্রীত কৌর ও জেমিমাহ মিলে যোগ করেন ১৫৬ বলে ১৬৭ রান। ৩৫.২ ওভারে দলীয় ২২৬ রানে কৌর ফিরে গেলে জুটি ভাঙে। ১০ চার ও ২ ছক্কায় ভারত অধিনায়ক ৮৮ বলে ৮৯ রান করেন। জেমিমাহ একপ্রান্ত আগলে রেখে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি করেন। মাঝে অবশ্য দিপ্তী শর্মার উইকেট হারায় ভারত। দিপ্তী ১৭ বলে ২৪ রান করে রানআউট হন।

পঞ্চম উইকেটে রিচা ঘোষকে নিয়ে ৩১ বলে ৪৬ রানের জুটি গড়েন জেমিমাহ। ৩১০ রানে রিচা ঘোষ ফেরেন ১৬ বলে ২৬ রান করে। পরে আমানজোত কৌরকে নিয়ে ১৫ বলে ৩১ রানের অবিচ্ছিন্ন জুটিতে জয় নিশ্চিত করেন জেমিমাহ। ১৪ চারে ১৩৪ বলে ১২৭ রান করেন জেমিমাহ। ৮ বলে ১৫ রান করেন আমানজোত।

অস্ট্রেলিয়ার হয়ে অ্যানাবেল সাদারল্যান্ড ও কিম গ্রেথ দুটি করে উইকেট নেন।

এর আগে ব্যাটে নেমে অজি ওপেনার লিচফিল্ড ১৭ চার ও ৩ ছক্কায় ৯৩ বলে ১১৯ রান করেছেন। ৬ চার ও ২ ছক্কায় এলিস পেরি ৮৮ বলে ৭৭ রান করেন। ৪টি করে চার ও ছক্কায় ৪৫ বলে ৬৫ রান করেন অ্যাশলে গার্ডনার। এছাড়া বেথ মুনি ২৪ রান এবং কিম গ্রেথ ১৭ রান করেন।

ভারত বোলারদের মধ্যে শ্রী চরণি ও দিপ্তী শর্মা ২টি করে উইকেট নেন।

বিজ্ঞাপন

পড়ুন : ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো নারী বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন