প্রাক্তন অস্ট্রেলিয়ান বিশেষ বাহিনীর সৈনিক বেন রবার্টস-স্মিথকে সিডনি বিমানবন্দরে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আফগানিস্তানে সংঘটিত যুদ্ধাপরাধের জন্য আদালতে হাজির হবেন বলে আশা করা হচ্ছে, জানিয়েছে অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন (ABC)।
বিজ্ঞাপন
৪৭ বছর বয়সী রবার্টস-স্মিথকে মঙ্গলবার নিউজ সাউথ ওয়েলসের একটি আদালতে হাজির করার কথা ছিল। তার বিরুদ্ধে পাঁচটি হত্যার যুদ্ধাপরাধের অভিযোগ আনা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, এই হত্যা ঘটেছিল অসশস্ত্র আফগান নাগরিকদের বিরুদ্ধে, যারা কোনো সংঘাতে অংশগ্রহণ করছিলেন না।
অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ কমিশনার ক্রিসি ব্যারেট জানান, রবার্টস-স্মিথের গ্রেফতার ও অভিযোগগুলো সাংবাদিকদের রিপোর্টের পরিপ্রেক্ষিতে কার্যকর করা হয়েছে।
সূত্র: আল জাজিরা


