ফ্যাক্টরী বন্ধ। বেতন-ভাতা না পেয়ে শ্রমিক-কর্মচারীদের জীবন পড়েছে সংকটে। রাজনৈতিক নেতিবাচক প্রভাব পড়া কোম্পানির অস্তিত্ব সংকটে থাকলেও শেয়ার নিয়ে চলছে অশুভ প্রতিযোগিতা।
পুঁজিবাজারে তালিকাভুক্ত এসপি সিরামিকস বেক্সিমকো গ্রুপের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। অন্যদিকে তালিকাভুক্ত এসআলম কোল্ড স্টোরেজ লিমিটেড আওয়ামী হেভিওয়েট ক্ষমতাধর এসআলম গ্রুপের কোম্পানি।
রাজনৈতিক পট পরিবর্তনের পর কোম্পানি দুটির ওপর পড়েছে বৈরি প্রভাব। এসপি সিরামিকসের ফ্যাক্টরীতে উৎপাদন বন্ধ। অবৈধ গ্যাস সংযোগের অভিযোগে কেটে দেয়া হয়েছে লাইন। বিকল্পভাবে ফ্যাক্টরী চালু করা চেষ্টা চালানো হলেও বর্তমানে কার্যক্রম বন্ধ।
ফ্যাক্টরী বন্ধ হলেও থেমে নেই শেয়ার দরের অশুভ প্রতিযোগিতা। কোম্পানিটিকে অন্য কেউ কিনে নিচ্ছে-এমন গুজব ছড়িয়ে বাড়ানো হচ্ছে দর। গত এক মাসে দর বেড়েছে দ্বিগুণেরও বেশি। তবে এ বিষয়ে কিছুই জানে না কোম্পানি সচিব।

অস্তিত্ব সংকটে থাকা কোম্পানির শেয়ার নিয়ে খেলছে
এদিকে এস আলম গ্রুপের ওপর যে সিডর চলছে বেক্সিমকোর মতো তার প্রভাব পড়েছে কোম্পানিগুলোতে। তালিকাভুক্ত এসআলম কোল্ড রোলেড স্টীল লিমিটেডের নাজুক অবস্থায় বেতন-ভাতা নিয়ে চলছে শ্রমিক-কর্মচারীদের অসন্তোস।
তবে উল্টো চিত্র শেয়ারবাজারে। নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, বাংলাদেশ ফান্ডসহ বেশকিছু বড় বিনিয়োগকারী কোম্পানিটির শেয়ার দর বাড়িয়ে নিজেরা সরে যাওয়ার চেষ্টা করছেন। এতে সাময়িক দর বৃদ্ধিতে বিনিয়োগকারীদের আকৃষ্ট করলেও ভবিষ্যত নিয়ে রয়েছে শংকা। ব্যস্ততার অজুহাত দেখিয়ে কোম্পানির প্রতিনিধিও এ ব্যাপারে কথা বলতে নারাজ।
মাত্র ৯টাকা থেকে শেয়ার দর বৃদ্ধি পেয়ে বর্তমানে ৩০ টাকায় চলছে লেনদেন। এক মাসে শেয়ার দর বেড়েছে তিনগুণ। বিনিয়োগ যার, ঝুঁকিও তার। কথাটি সত্য হলেও, কোথায়, কেন বিনিয়োগ করা হচ্ছে তার সঠিক অনুসন্ধান জরুরি। নতুবা পরবর্তীতে বিনিয়োগকারীদের পুঁজি হারিয়ে নি:স্ব হতে বলে মনে করেন বিশেষজ্ঞরা। সানি আহম্মেদ, নাগরিক,ঢাকা।
পড়ুন: মঙ্গল গ্রহে পানির অস্তিত্ব নতুন প্রমাণ পাওয়া গেছে
দেখুন: ‘আমরা ব্যর্থ হলে হাসিনা আমাদের অস্তিত্ব রাখবে না’ |
ইম/


