বিজ্ঞাপন

অস্ত্রোপচার লাগছে না হামজা চৌধুরীর

ঘটনাটি গত শনিবারের। ইংলিশ চ্যাম্পিয়নশিপে চার্লটন অ্যাথলেটিকোর বিপক্ষে ম্যাচে ক্রাচে ভর দিয়ে মাঠ ছাড়েন লেস্টার সিটির অধিনায়ক হামজা চৌধুরী। ডান হাঁটু ধরে মাঠে যেভাবে শুয়ে ছিলেন তিনি, তাতে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছিল। কারণ, ৩১ মার্চ এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ। তার আগে ভিয়েতনামের সঙ্গে প্রীতি ম্যাচ খেলার কথা হ্যাভিয়ের ক্যাবরেরার দলের। 

বিজ্ঞাপন

গুরুত্বপূর্ণ দুই ম্যাচের আগে ইংল্যান্ডপ্রবাসী এ ফুটবলারের ইনজুরিতে পড়াটা উদ্বেগ বাড়িয়েছে। তবে স্বস্তির খবর হলো, আপাতত ছুরির নিচে যেতে হচ্ছে না হামজাকে। ছয় থেকে সাত সপ্তাহের মতো মাঠের বাইরে থাকতে হচ্ছে তাঁকে। এই সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠলে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের জার্সিতে দেখা যাবে এ ডিফেন্সিভ মিডফিল্ডারকে।

হামজার চোটের অবস্থা দেখে ভয় পেয়ে গিয়েছিলেন লেস্টার সিটির কোচ অ্যান্ডি কিং, ‘হামজাকে হাঁটুর ব্রেস পরা অবস্থায় দেখেছি। মনে হচ্ছিল দ্রুত সেরে ওঠার মতো নয়।’ 

প্রাথমিকভাবে খবর ছড়ায়– ডান হাঁটুর মিডিয়াল ল্যাটারাল লিগামেন্টে চোটের কারণে সার্জারি প্রয়োজন হতে পারে হামজার। যা তাঁকে দীর্ঘ সময় মাঠের বাইরে পাঠাতে পারত। তবে ইংল্যান্ডপ্রবাসী এ তারকার স্ক্যান রিপোর্টে বড় কোনো সমস্যা বা চিড় ধরা পড়েনি। তাই সার্জারির প্রয়োজন নেই হামজার। 

ডাক্তার তাঁকে ছয় থেকে আট সপ্তাহে রিহ্যাবে থাকার পরামর্শ দিয়েছেন। অপারেশন ছাড়াই রিহ্যাব প্রক্রিয়া অনুসরণ করে ফের মাঠে ফিরবেন তিনি। তবে ৯ ফেব্রুয়ারি বার্মিংহামের বিপক্ষে ম্যাচে লেস্টারের হয়ে খেলতে পারবেন না হামজা।

পড়ুন:বড় জয়ে ফাইনালে বাংলাদেশ, লড়বে সেই ভারতের বিপক্ষে

দেখুন:‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালালেই ৫ বছরের কারাদণ্ড 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন