27.3 C
Dhaka
০৬/০৩/২০২৬, ১০:৫১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন: লাখ টাকা জরিমানা

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য সামগ্রী উৎপাদন এবং বিক্রির দায়ে জয়পুরহাটের একটি বেকারি প্রতিষ্ঠানকে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে ওই প্রতিষ্ঠানের অস্বাস্থ্যকর খাদ্য ধ্বংস করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার বিকেলে শহরের সগুনা আমপাড়া এলাকায় উপজেলা প্রশাসন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ভোক্তা অধিকারের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ‘মরিয়ম বেকারি’ নামের প্রতিষ্ঠানটি অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করছিল। একইসঙ্গে তারা খাদ্য সামগ্রী তৈরিতে বারবার পোড়ানো (পুড়ে যাওয়া) তেল ব্যবহার করে আসছিল, যা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

সদর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার রাজীব কুমার বিশ্বাস ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন।

তিনি বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী উৎপাদন করে বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে এক লক্ষ টাকা নগদ অর্থদণ্ড, অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ওই প্রতিষ্ঠানের মালিক অর্থদণ্ড পরিশোধ করেছেন।

সহকারী কমিশনার আরও জানান, অভিযানের সময় প্রতিষ্ঠানটির অস্বাস্থ্যকর খাদ্য জব্দ করে ধ্বংস করা হয়। একইসাথে ল্যাবে পরীক্ষার জন্য কিছু খাদ্যের নমুনা সংগ্রহ করা হয়েছে, যা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মাধ্যমে ঢাকায় পরীক্ষার জন্য পাঠানো হবে।

পড়ুন: মেট্রোরেলের কার্ডে অনলাইন রিচার্জ চালু

দেখুন: যে কারণে ৬০ বছর ধরে মসজিদ চালাচ্ছেন হিন্দু পরিবার

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন