24.5 C
Dhaka
০২/০৩/২০২৬, ২২:৪৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

আইডিইবি খুলনা জেলা শাখার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) খুলনা জেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ মার্চ) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ শেখ মোস্তাফিজুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ জিয়াউর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইডিইবি অন্তর্বর্তীকালীন জেলা আহ্বায়ক কমিটি, খুলনার আহ্বায়ক প্রকৌশলী মোঃ সেলিমুল আজাদ। সঞ্চালনা করেন সদস্য সচিব প্রকৌশলী মোঃ হায়দার আলী।

ইফতার-পূর্ব আলোচনা সভায় পবিত্র মাহে রমজানের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন ইফতার মাহফিল আয়োজক কমিটির আহ্বায়ক প্রকৌশলী মোঃ রফিকুল আলম সরদার ও সদস্য সচিব প্রকৌশলী মোঃ মাহমুদ হাসান। প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ পবিত্র রমজানের তাৎপর্য ও করণীয় বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। বক্তারা ত্যাগ, সংযম ও আত্মশুদ্ধির মাধ্যমে ব্যক্তি ও সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।

তারা আশাবাদ ব্যক্ত করেন, ডিপ্লোমা প্রকৌশলীরা সিয়াম সাধনার মাধ্যমে আত্মশুদ্ধি অর্জন করে অতীতের ন্যায় ভবিষ্যতেও দেশ ও জনগণের সেবায় নিজেদের নিয়োজিত রাখবেন।

আলোচনা পর্ব শেষে ইফতারের পূর্বমুহূর্তে দেশ ও জাতির কল্যাণ, মৃত ডিপ্লোমা প্রকৌশলীদের রুহের মাগফিরাত এবং অসুস্থ প্রকৌশলীদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। একইসঙ্গে সবার জন্য পবিত্র সিয়াম পালন করার তৌফিক কামনা করা হয়।

ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন প্রকৌশলী মাসুম মাহমুদ, প্রকৌশলী মোঃ শাহিন উদ্দিন, প্রকৌশলী লুৎফর রহমান, প্রকৌশলী মোঃ ঈমান আলী, প্রকৌশলী মোহাম্মদ নাজমুল কবীর, প্রকৌশলী সত্যানন্দ দত্ত, প্রকৌশলী মোঃ রাশেদুল ইসলাম, প্রকৌশলী সৈয়দ মোজাম্মেল হোসেন, প্রকৌশলী ইমদাদুল হক খান, প্রকৌশলী বুলবুল জাহান, প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমান, প্রকৌশলী ওয়াসিকুর রহমান, প্রকৌশলী বাদশা মোহাম্মদ হারুন, প্রকৌশলী মোঃ শিবলী নোমান, প্রকৌশলী মোঃ ইয়াসিন খান, প্রকৌশলী মুস্তাফিজুর রহমান মিঠু, প্রকৌশলী মোঃ তিতুমীর হোসেন, প্রকৌশলী এস এ আজাদ, প্রকৌশলী মোরশেদ আলম, প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম, প্রকৌশলী দেলোয়ার হোসেন, প্রকৌশলী অভি হাসান জুয়েল, প্রকৌশলী পারভেজ বখতিয়ার, প্রকৌশলী বেনজির আহমেদ, প্রকৌশলী চাঁদ আহমেদ, প্রকৌশলী ওসমান গনি, প্রকৌশলী এফ এম ফয়সাল, প্রকৌশলী মোঃ আব্দুল হাকিম, প্রকৌশলী মোঃ হাফিজুর রহমান, প্রকৌশলী ইব্রাহিম আলম রুবেল, প্রকৌশলী মোহাম্মদ নাহিদ রানা, প্রকৌশলী রুবিয়া খাতুন, প্রকৌশলী আব্দুর রাজ্জাক, প্রকৌশলী তারেক সালমান, প্রকৌশলী মোঃ আবু হানিফসহ আরও অনেকে।

বিজ্ঞাপন

পড়ুন : সিরাজগঞ্জে সরকারি খাস পুকুর নিয়ে সংঘর্ষ, নিহত ২

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন