বরিশাল আদালত থেকে জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বুধবার দুপুরে বরিশাল আদালত চত্বরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
এর আগে সোমবার বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুসকে জামিন দেয় বরিশালের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
এ নিয়ে মঙ্গলবার দুপুরে আদালত চত্বরে বিক্ষোভ করে বিএনপিপন্থী আইনজীবীরা। পরে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মধ্যে ঢুকে সেখানকার আসবাবপত্র জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনের নেতৃত্বে ভাঙচুর করা হয় এবং বিচারককে হেনস্থা করে নানা ধরণের হুমকি ধামকি দেয়া হয়।
এসময় বিএনপিপন্থী আইনজীবীরা ইউনুসকে জামিন দেয়ায় বিচারককে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে হট্রগোল করেন। এসব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
এরই জের ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আদালতে অভিযান চালিয়ে আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনকে গ্রেপ্তার করেন।
পড়ুন- রাষ্ট্রের অভ্যন্তরীণ-গোপনীয় বিষয় প্রকাশ করে শপথ ভঙ্গ করেছেন রাষ্ট্রপতি
দেখুন- বাড়তি ভাড়া ও চাঁদাবাজি বন্ধে এমপি হানজালা’র ঝটিকা অভিযান


