১২/০২/২০২৬, ৭:০৯ পূর্বাহ্ণ
16 C
Dhaka
১২/০২/২০২৬, ৭:০৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

আইভীর জামিন আবেদন নামঞ্জুর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন না মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১২ মে) দুপুরে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক শামসুর রহমানের আদালতে জামিন আবেদন ও ডিভিশনের আবেদন করেন আইনজীবীরা। এরপর দুই পক্ষের যুক্তিতর্ক শুনে জামিন নামঞ্জুর করেন আদালত।

বিজ্ঞাপন

আইভীর পক্ষে আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেন, আমরা সাবেক মেয়র আইভীর জামিন আবেদন করলে আদালত সেটা নামঞ্জুর করেন। একইসঙ্গে তিনি ছিলেন প্রতিমন্ত্রী পদমর্যাদার। আমরা আদালতে প্রার্থনা করেছি, তাকে যেন ডিভিশন দেওয়া হয় এবং আদালত নীতিগতভাবে একমত হয়েছেন। আদালত জেল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়ার কথা বলেছেন।

সুপ্রিম কোর্টের আইনজীবী সিদ্দিকুর রহমান বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে আইভী কখনও মাঠে নামেন নাই। তার বিরুদ্ধে সবগুলো মামলা মিথ্যা। তার কোনো সম্পৃক্ততা নাই। তাকে একটি মামলায় কাস্টডি দিয়েছে। বাকি মামলাগুলো তো তাকে কাস্টডি ইস্যু করেনি। যাতে আমাদের জামিন চাওয়ার ব্যাপারে ব্যত্যয় ঘটছে।

পড়ুন: নারায়ণগঞ্জ থেকে কাশিমপুর কারাগারে আইভী

দেখুন: নারায়ণগঞ্জে গ্রেপ্তার সাবেক মেয়র আইভী, পুলিশের বহরে হা’ম’লা

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন