বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আজম খানের তত্ত্বাবধানে সাংবাদিকসহ পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের সম্মানে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এখন সময়ের দাবী বলে জানিয়েছেন বক্তারা।
২৫ মার্চ মঙ্গলবার সন্ধ্যায় চেয়ারম্যান ঘাটস্ত একটি রেষ্টুরেন্টের হলরুমের অনুষ্ঠানের বক্তব্যে নেতৃবৃন্দরা এ দাবী তুলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বিএনপির নির্বাহী কমিটির সদস্য এস এম কামাল চৌধুরী বলেন, যারা ১৭ বছর দেশে লুটপাট করেছে সেই আওয়ামীলীগকে এখন নিষিদ্ধ করা সময়ের দাবী। তাদেরকে যারা পুনর্বাসিত করতে চাইবে তারা এদেশের শত্রু জনগণের শত্রু। তাই কোথাও এদের বিষয়ে কেউ কোনরূপ তদবীর করার চেষ্টা করলে তাদেরকেও চিহ্নিত করতে হবে।
চাঁদপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহনেওয়াজ খানের সভাপতিত্বে এবং জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহীম কাজী জুয়েলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক চাঁদপুর কন্ঠের সম্পাদক ও প্রকাশক ইকবাল বিন বাশার, চাঁদপুর সদর উপজেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি এমদাদুল হক মিলন, আজম খানের ছোট ভাই তুষার খানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ আরফাত রহমান কোকোর আত্মার রুহের মাগফিরাত ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনাসহ সকল মুমিন মুসলমান এর জন্য দোয়া কামনা করা হয়।
পড়ুন : চাঁদপুর শহরের কোড়ালিয়ায় রান্নার চুলার গ্যাস লিকেজে একই পরিবারের ৬ জন দগ্ধ


