১১/০২/২০২৬, ২১:৪৫ অপরাহ্ণ
20 C
Dhaka
১১/০২/২০২৬, ২১:৪৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

আওয়ামী লীগের কাউকে ফরম দেওয়া যাবে না: সেলিম ভূঁইয়া

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির (কুমিল্লা বিভাগীয়) সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বলেছেন, কোন অবস্থাতেই আওয়ামী লীগের কাউকে ফরম দেওয়া যাবে না। যিনি দিবেন তার বিরুদ্ধে সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। এমনকি বিগত দিনে যারা আমাদের নেতাকর্মীদের নামে মামলা দিয়েছে ওই মামলায় যারা সাক্ষী হয়েছে তাদেরকেও সদস্য করা যাবে না।

২৪ মে শনিবার বিকেলে চাঁদপুর জেলা বিএনপির সদস্য ফরম বিতরণ ও সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, আমি মনেকরি ফরম বিতরণে চাঁদপুর ফাস্ট হবে। কারণ চাঁদপুর বিএনপির দূর্গ। আগামী দিনে আপনাদের সতর্ক থাকতে হবে। যাতে বিতর্কিত কেউ দলে প্রবেশ করতে না পারে। যারা বিগত দিনে আন্দোলন সংগ্রামে ছিলো তারাই যেন আগামী দিনে মূল্যায়ন পায়। তবে যারা বিগত দিনে আওয়ামী লীগের ধারা ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি যারা বাধ্য হয়ে বিভিন্ন রাষ্ট্রীয় কর্মসূচিতে গিয়েছে তাদের বিষয় গুলো আপনারা চিন্তা ভাবনা করে বিবেচিত করতে পারেন।

অধ্যক্ষ সেলিম ভূঁইয়া আরো বলেন, ড. ইউনূস সাহেব একটি কিংস পার্টি গঠন করেছে কিছু শিশু সুলভ ছেলেদের দিয়ে। জুলাই আন্দোলনে আমাদের ছেলেরা জীবন দিয়েছে। শুধু কি ছাত্ররা জীবন দিয়েছে। টুটাল আন্দোলনটি তারেক রহমানের নির্দেশেই পরিচালিত হয়েছে। যদি তারেক রহমান আন্দোলনের নেতৃত্ব না দিত তাহলে ৫ তারিখ শেখ হাসিনার পতন সম্ভব হতো না। আমাদের ইশরাককে কোর্টের রায়ের পরও শপথ পরতে দেওয়া হয়নি। ফলে আমাদের নেতাকর্মীরা ক্ষুদ্ধ হয়ে আন্দোলনে নেমেছে। সার্বিক দিক দেখে ইউনুস সাহেব মনে করেছে আর দায়িত্ব পালন সম্ভব নয়। এই কথাটিও তিনি তার লোকদের কাছে বললেন। বিএনপিকে সাক্ষাৎ দেননি। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে তারেক রহমান যা যা বলেছে তা তা বাস্তবায়ন করবে।

চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটি (কুমিল্লা বিভাগীয়) সহ-সাংগঠনিক সম্পাদক হাজী মোস্তাক মিয়া।

চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিমের পরিচালনায় বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন হারুনুর রশিদ, সদস্য ড. জালাল উদ্দিন আহমেদ, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও প্রবীণ সিনিয়র নেতা সফিউদ্দিন আহমেদ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার, বিএনপির প্রবীণ নেতা শেখ আব্দুর রশিদ, আলহাজ্ব নূরুল ইসলাম মৃধাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী।

বিজ্ঞাপন

পড়ুন: চাঁদপুরে বৃষ্টির সময় ঘরের টিনের বেড়ায় হাত দিয়ে বিদ্যুতায়িত হয়ে নিহত দুইজন

দেখুন: চাঁদপুরে চকলেটের লোভ দেখিয়ে শিশু অ*প*হ*র*ণে*র সময় আটক

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন