১০/০২/২০২৬, ১৫:৫৫ অপরাহ্ণ
26 C
Dhaka
১০/০২/২০২৬, ১৫:৫৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

আওয়ামী লীগের লোক বলে প্রচার প্রচারণা করছেন মাদারীপুর -২ আসনে স্বতন্ত্র প্রার্থী রেয়াজুল ইসলাম শহিদ

নিষিদ্ধ আওয়ামী লীগকে পক্ষে প্রচার প্রচারণা করছেন মাদারীপুর-২ আসনের স্বতন্ত্র ঘোড়া মার্কার প্রার্থী রেয়াজুল ইসলাম শহিদ।

বিজ্ঞাপন

তিনি প্রত্যেক ভোটারদের আওয়ামী লীগের প্রার্থী বলে ঘোড়া মার্কার ভোট চাইতেছেন। নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন জয় বাংলার স্লোগান দিয়ে । তিনি রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম, হাট-বাজার ও জনবহুল এলাকায় গণসংযোগ করে ভোটারদের কাছে সমর্থন ও ভোট প্রার্থনা করছেন।


গণসংযোগকালে রেয়াজুল ইসলাম শহিদ ভোটারদের উদ্দেশে বলেন, “শেখ হাসিনা থাকলে দেশ এগিয়ে যাবে—দেশ বাঁচলে আমরা বাঁচবো। হাসিনা দেশে আসুক আপনারা চান না? আমি বঙ্গবন্ধুর লোক আমি আওয়ামী লীগের লোক আমরা কোন দালালের কাছে এট দেশটা দিতে চাইনা। আপনারা কি বলেন? আর সেই লক্ষ্য থেকেই আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া মার্কা নিয়ে নির্বাচনে অংশ নিয়েছি। আপনাদের ভোটে নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও মানুষের সেবায় কাজ করবো।”


তিনি আরও বলেন, ঘোড়া মার্কায় ভোট দেওয়া মানে উন্নয়ন ও মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে অবস্থান নেওয়া। এ সময় তিনি ভোটারদের কাছে নৌকার আদর্শ ও ‘জয় বাংলা’ স্লোগানের কথাও তুলে ধরেন।
নির্বাচনী প্রতিশ্রুতির বিষয়ে প্রার্থী জানান, নির্বাচিত হলে এলাকার রাস্তাঘাট উন্নয়ন, শিক্ষা ও চিকিৎসা খাতের প্রসার, কলেজ অবকাঠামো উন্নয়ন এবং মাদকমুক্ত সমাজ গঠনে কাজ করবেন।
স্থানীয় কয়েকজন ভোটার জানান, প্রার্থীরা নিয়মিত এলাকায় আসায় নির্বাচনী আমেজ তৈরি হয়েছে। তবে তারা যোগ্যতা ও কাজের পরিকল্পনা বিবেচনা করেই ভোট দেওয়ার কথা বলেন।
তবে সাধারণ ভোটাররা তার জয় বাংলা স্লোগান শুনে কিছুটা হতভম্ব হয়েও তার কাছ থেকে এড়িয়ে গেলেন। এদিকে পাশ থেকে এক ভোটারের কথা শোনা গেল, মাঠে টিকতে পারবি কিনা জবাবে প্রার্থী বলেন, বঙ্গবন্ধুর জন্য জীবনও দিতে পারি। আমি বঙ্গবন্ধুর লোক আমি আওয়ামী লীগের লোক। পারবো ইনশাল্লাহ টিকতে।
এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট জাফর আলী মিয়া বলেন, একজন প্রার্থী কিভাবে সেই আওয়ামী লীগের কথা বলে ভোট চাচ্ছে প্রশাসনের এ বিষয়ে নজর দেওয়া উচিত।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম আজাদ জানান, যদি কোন প্রার্থী নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচার প্রচারণা করেন তাহলে অবশ্যই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এ বিষয়ে রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা উপজেলা রিটার্নিং কর্মকর্তা মাহফুজুল হক বলেন, এ ধরনের ঘটনা আমার জানা নেই। কিন্তু কোন প্রার্থী যদি এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে জেলায় রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের তথ্য মতে মাদারীপুর-২ আসনে মাদারীপুর সদরের ১০টি ইউনিয়ন, ১টি পৌরসভা এবং রাজৈর উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে মাদারীপুর-২ আসন গঠিত। আড়িয়াল খাঁ ও কুমার নদবেষ্টিত এই আসনে মোট ভোটার ৪ লাখ ৩১ হাজার ৪৮৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২০ হাজার ৭৯৫ জন, নারী ভোটার ২ লাখ ১০ হাজার ৬৮১ জন এবং তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার রয়েছেন ৮ জন। আসনে মোট ভোটকেন্দ্র ১৪৫টি।


জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, আগামী নির্বাচনে সকল ধরনের প্রস্তুতি রয়েছে আইন-শৃঙ্খলার বাহিনীর। এখনো পর্যন্ত নির্বাচন নিয়ে কোন মাদারীপুরে কোন সহিংসতা সৃষ্টি হয়নি বলে মন্তব্য করেন তিনি।

পড়ুন- ঝালকাঠিতে ছেলের হাতে মা খুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন