০২/০৩/২০২৬, ৩:১৭ পূর্বাহ্ণ
22.9 C
Dhaka
০২/০৩/২০২৬, ৩:১৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবীতে ফেনীতে এনসিপির বিক্ষোভ

আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের দাবীতে ফেনীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি ফেনী জেলা শাখা।

সোমবার বিকাল ৫টায় শহরের ফেনী পৌরসভা প্রাঙ্গণ থেকে মিছিল বের হয়ে কলেজ রোড,জেল রোড ও ট্রাংক রোড প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়।

জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য জাহিদুল ইসলাম সৈকতের সভাপতিত্বে মিছিলে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সংগঠক (দক্ষিনাঞ্চল) মুনতাসীর মাহমুদ।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক তুহিন আহমেদ, জাতীয় নাগরিক পার্টির জেলা সংগঠক শাহ ওয়ালী উল্লাহ মানিক, সুজা উদ্দিন সজিব,এ্যাডভোকেট মনসুর আব্দুল্লাহ,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফেনী জেলার সংগঠক আব্দুল্লাহ আল যোবায়ের, সাবেক সমন্বয়ক মুহাইমিন তাজিম,আব্দুল আজিজ ও জাতীয় নাগরিক পার্টির সংগঠক আব্দুল কাদেরসহ প্রমুখ।

বিজ্ঞাপন

পড়ুন : ফেনীতে পিকআপভ্যানে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ৫

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন