১১/০২/২০২৬, ২০:০৮ অপরাহ্ণ
25 C
Dhaka
১১/০২/২০২৬, ২০:০৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় অবরোধ করেছেন ‘জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীবৃন্দ।

শুক্রবার (৯ মে) রাত তিনটার এই অবরোধ শুরু হয়। এতে মহাসড়কের চট্রগ্রাম থেকে ঢাকামুখি লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। পরে ভোর ৬টার দিকে তারা মহাসড়ক থেকে সড়ে আসলে যানচলাচল শুরু হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাত প্রায় ৩ টার দিকে আন্দোলনকারীরা হঠাৎ মহাসড়কে নেমে আসেন। তারা বিভিন্ন স্লোগানে শ্লোগানে ব্যারিকেড তৈরি করেন এবং স্লোগান দিতে থাকেন,দেশ রক্ষায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।

অবরোধে নেতৃত্ব দেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র কেন্দ্রীয় কমিটির সদস্য হাফসা জাহান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগর শাখার সদস্য সচিব রাশেদুল হাসান, মোঃ উজ্জল, আল-আমীন, মোস্তফা জিহাদ, জাবের, রাকিবসহ অন্যরা।

আন্দোলনকারী রাশেদুল হাসান বলেন, আওয়ামী লীগ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করে গণতন্ত্রকে ধ্বংস করেছে। আমরা জুলাইয়ের গণঅভ্যুত্থানের এতদিন পরেও কেন আওয়ামী লীগ নিষিদ্ধ করা হলো না, এই দলের রাজনীতি নিষিদ্ধ না করলে দেশের ভবিষ্যৎ অন্ধকার।

কেন্দ্রিয় নেত্রী হাফসা জাহান বলেন, ‘আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী। জুলাইয়ের ছাত্র জনতার রক্তের উপর ভর করে আওয়ামী লীগকে এদেশে আবারো পুনর্ববিন্যাসের ষড়যন্ত্র আমরা আর মেনে নেব না।

এদিকে শুক্রবার বিকালে কুমিল্লা নগরীর কান্দিরপাড় ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আওযামী লীগ নিষিদ্ধের দাবীতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

বিজ্ঞাপন

পড়ুন: ঢাবিতে কুমিল্লা কারিগরী কর্মচারী ও চাঁদপুর বাঁধন কল্যান সমিতির একাত্মতা

দেখুন: কুমিল্লায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা 

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন