“যেহেতু আমার দল আওয়ামী লীগ নির্বাচনে নেই তাই এবার খালাত ভাই শফিকুর রহমান কিরন ভাইর ধানের শীষ মার্কায় ভোট দেয়ার সুযোগ এসেছে। শুধু ভোট দিবোই না এমনভাবে ভোট দিব যাতে আজীবন স্বর্ণক্ষরে লেখা থাকে। এমনভাবে আমরা কিরণ ভাইকে বিজয়ী করব। আওয়ামী লীগ নেতার বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল।
গত সোমবার ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে সরদার বাড়িতে শরীয়তপুর ০২ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী শফিকুর রহমান কিরনের নির্বাচনী এক উঠান বৈঠকে সখিপুর থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান মানিক সরদার এ বক্তব্য দেন। তার এই বক্তব্য শুনে কার্যক্রম নিষিদ্ধে থাকা আওয়ামী লীগের নেতাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। আওয়ামীলীগ নেতারা ফেসবুক সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা করছেন।
ভাইরাল সেই ভিডিওতে আওয়ামী লীগ নেতাকে আরোও বলতে শুনা যায়, আমি তো সমাজের বাহিরে চলতে পারব না। বিএনপির প্রার্থী কিরন সাহেবর খালাত ভাই। রাজনৈতিক প্রেক্ষাপট,আমি ছাত্রজীবন থেকেই আওয়ামী লীগ করি।সেই কারনেই আমার খালাতো ভাইকে ভোট দেয়া হয়নি। যানি আমার বক্তব্য শুনে প্রতিপক্ষ (আওয়ামীলীগ) থেকে আমার উপর হুলিয়া আসতে পারে।তা আমি পরোয়া করিনা। কারন এই সমাজে আমার বেড়ে উঠা। আমি বিশ্বাস করি কাজে বিশ্বাসী হবো আমরা ১২ তারিখে।
আওয়ামী লীগ নেতা ও ছাত্রলীগের একাধিক নেতারা আওয়ামী লীগ নেতা মানিক সরদারের বক্তব্য নিয়ে ঘৃনা ও সমালোচনা করছেন।
পড়ুন- রাজনীতিতে অস্ত্রের খেলা খেললে বেশিদিন টিকে থাকা যায় না: হাবিব উন নবী সোহেল
দেখুন- লুট হওয়া অ/স্ত্র নির্বাচনে হুমকি তৈরি করবে না: ইসি মাছউদ


