২৬/০২/২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ণ
25.5 C
Dhaka
২৬/০২/২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

আওয়ামী লীগ নেতার আত্মসাৎ করা জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন

বগুড়ার পলাতক আওয়ামী লীগ নেতা ফ্যাসিস্টের দোসর জুলাই বিপ্লবে ছাত্র হত্যাকারী শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে হিমাগারের নামে জমি আত্মসাতের অভিযোগে জয়পুরহাটে মানববন্ধন করেছে ভুক্তভোগী কৃষকসহ জেলা বিএনপির নেতাকর্মীরা। রবিবার বেলা সাড়ে ১১টায় শহরের ডাঃ আবুল কাশেম ময়দানে সামনে প্রধান সড়কে এই মানববন্ধন করা হয়।

এসময় বক্তব্য রাখেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, যুগ্ম আহবায়ক আব্দুল ওহাব, জেলা কৃষক দলের আহবায়ক সেলিম রেজা ডিউক, ভুক্তভোগী কৃষক ও স্থানীয় কৃষকদলের সভাপতি মুকুল সরদারসহ অন্যরা।  

বক্তব্যে বলেন, বগুড়ার শিবগঞ্জের আওয়ামী লীগ নেতা ১৫ মামলার পলাতক আসামি শাহজাহান চৌধুরীর মালিকানাধীন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার পাঠানপাড়ার মুন্নি হিমাগারের নামে আত্মসাত করা জায়গা আগামী সাত দিনের মধ্যে উদ্ধারের দাবি জানান। অন্যথায় পলাতক শাহজাহান চৌধুরীর পেছনের শক্তি দাতাদের খুঁজে বের করে জনসন্মুখে বিচার করার হুঁশিয়ারি দেওয়া হয়।

বিজ্ঞাপন

পড়ুন: জয়পুরহাটে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ

দেখুন: জয়পুরহাটে সিসিটিভিতে ধরা পড়লো অভিনব কায়দায় চুরি 

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন