আওয়ামী লীগ লুটপাট কারে কলাগাছ নয়, তারা বটগাছ হয়েছে- বলে মন্তব্য করেছে বিএনপির যুগ্ম-মহাসচিব ও জেলা বিএনপি’র সভাপতি খায়রুল কবির খোকন। তিনি আজ নরসিংদী কাঠাঁলিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে ছাত্র দলের আয়োজনে এক কর্মসূচীতে এ কথা বলেন।
তিনি আরো বলেন, পতিতো ফ্যাসিস্ট সরকার জনগণের টাকা লুট করে বিদেশে পাচার করেছে, বাংলাদেশ ব্যাংক লুট, শেয়ারবাজার লুট, বেগমপাড়া গড়ে তোলা- সবই এই সরকারের অপকর্মের উদাহরণ। বিদেশের বিভিন্ন সুইস ব্যাংকে হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগও করেন তিনি। তার অভিযোগ, সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনে সরকার কিছুই করেনি।
এ কর্মসূচীতে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতার কামনায় দোয়া মাহফিল এবং সীমিত আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
মাধবদী থানা ও পৌরসভা কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিককুর রহমান নাহিদ। উদ্বোধন করেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা।
এছাড়াও উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন আনু, কাঠালিয়া ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ, সদস্য সচিব ইহসাক মিয়া, কাঠালিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রার্থী মো. ছালাহউদ্দিন ভুইয়া সহ জেলা/উপজেলা দলীয় নেতৃবৃন্দ।
পড়ুন : নরসিংদীতে জামায়াতের সভায় হামলার প্রতিবাদে ৮ দলের যৌথ প্রতিবাদ সভা


