বিজ্ঞাপন

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল 

জয়পুরহাটে গণহত্যাকারী আওয়ামীলীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জেলা নাগরিক পার্টি।

বিজ্ঞাপন

আজ শনিবার (১০ মে) বিকেলে শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্ট পাঁচুরমোড়ে গিয়ে শেষ হয় তাঁরা।

পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা নাগরিক পার্টির জেলা আশরাফুল ইসলাম, ওমর আলী, জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি বোরহান উদ্দিনসহ অন্যরা।

বক্তরা জানান, গণহত্যাকারী আওয়ামী লীগকে আমরা আর রাজনীতিতে দেখতে চাই না। আওয়ামী লীগ বিনা ভোটের নির্বাচনের মাধ্যমে এ দেশের লাখ কোটি মানুষের অধিকার হরণ করেছে। গুম, খুন, গণহত্যার সঙ্গে জড়িতদের এজেন্ট আওয়ামী লীগকে এদেশে রাজনীতি করতে দেয়া যাবে না। দুই হাজার ছাত্র-জনতা হত্যাকারী আওয়ামী লীগকে রাজনীতি নিষিদ্ধ করা না হলে দেশে দুর্বার আন্দোলন গড়ে তুলবে।

এনএ/

দেখুন: আওয়ামী লীগ নিষি’দ্ধের দাবিতে শাহবাগে ব্লকেড কর্মসূচি চলছে

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন