আকিজ ভেঞ্চার লিমিটেড তাদের চিলিং সেন্টার বিভাগে ইনচার্জ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৪ মার্চ থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২০ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। ৬ জেলায় জনবল নিয়োগ দেওয়া হবে।
প্রতিষ্ঠানের নাম: আকিজ ভেঞ্চার লিমিটেড
পদের নাম: ইনচার্জ
বিভাগ: চিলিং সেন্টার
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি (এসএসসি পর্যন্ত বিজ্ঞান বিভাগ), খাদ্য প্রযুক্তিতে ডিপ্লোমা।
অন্যান্য যোগ্যতা: মানসম্মত দুধ সংগ্রহ এবং ন্যায্য মূল্য প্রদান বাস্তবায়ন, দৈনিক প্রতিবেদন প্রস্তুতে দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ২ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
বয়সসীমা: ২২ থেকে ৩৮ বছর
কর্মস্থল: চাঁপাইনবাবগঞ্জ, যশোর, খুলনা, পাবনা, রাজশাহী, সাতক্ষীরা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: টি/এ, মোবাইল বিল, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, অফ ডে ভাতা এবং কোম্পানির নীতিমালা অনুযায়ী আরো অন্যান্য সুবিধা।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২০ মার্চ ২০২৬
পড়ুন:‘মধ্যপ্রাচ্যে ১৯তম ধাপের হামলা শুরু, নিশানা ইসরায়েল-যুক্তরাষ্ট্রের ঘাঁটি’
দেখুন:ঝিনাইদহে দুই সন্তানের জননীকে গলা কে/টে হ/ত্যা/র চেষ্টা, স্বামী আটক
ইমি/


