জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মেহেদী হত্যা মামলার আসামি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও আক্কেলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রহিম স্বাধীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে আক্কেলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তামবিরুল ইসলাম।
গ্রেপ্তারকৃত আব্দুর রহিম স্বাধীন আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও আক্কেলপুর পুরাতন বাজারের আশির মাস্টারের ছেলে বলে জানা গেছে।
সূত্র জানায়, জুলাই গণঅভ্যুত্থানের সময় মেহেদী হত্যা মামলার আসামি হন আক্কেলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহিম স্বাধীন। এছাড়াও তিনি হত্যা চেষ্টা মামলার আসামিও। গোপন সংবাদের ভিত্তিতে আক্কেলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে জয়পুরহাট থানায় আসামিকে হস্তান্তর করা হয়েছে।
ওসি তামবিরুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পড়ুন: বোয়ালখালীতে সেনাবাহিনীর অভিযান, অস্ত্র-মাদকসহ আটক ৩
দেখুন: মৌলভীবাজারে শীর্ষ স/ন্ত্রা/সী/র জামিনে ছাত্র জনতার বিক্ষোভ |
ইম/


