১১/০২/২০২৬, ১৮:২১ অপরাহ্ণ
28 C
Dhaka
১১/০২/২০২৬, ১৮:২১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

আখাউড়ায় কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাচ্ছে ব্যালট ও সরঞ্জাম, ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি নিরাপত্তায় প্রশাসন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে পৌঁছাতে শুরু করেছে ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ প্রয়োজনীয় সব সরঞ্জাম। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলের আগেই সব কেন্দ্রেই এসব সরঞ্জাম পৌঁছে যাবে বলে জানিয়েছে প্রশাসন।

বিজ্ঞাপন


সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়া জানান, সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উপজেলার ৪৫টি ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, “প্রতিটি কেন্দ্রে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমি-সহ চারজন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। ইতিমধ্যে সব কেন্দ্রের ভেতর ও বাইরে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।”


তিনি আরও জানান, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে ছয়টি করে এবং সাধারণ কেন্দ্রগুলোতে চারটি করে সিসি ক্যামেরা বসানো হয়েছে। এসব ক্যামেরা উপজেলা কন্ট্রোল রুম থেকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে। সীমান্তবর্তী কেন্দ্রগুলোতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি। প্রশাসনের আশা, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, উপজেলার ৪৫টি ভোটকেন্দ্রে পুলিশ দুই স্তরে দায়িত্ব পালন করবে। মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স সার্বক্ষণিক টহলে থাকবে। তিনি বলেন, “নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির কোনো সুযোগ দেওয়া হবে না। আইনশৃঙ্খলা রক্ষায় আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি।”


উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা–আখাউড়া) আসনে বিএনপি, জামায়াত, জাতীয় পার্টিসহ সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পড়ুন-ভোলায় ৪টি সংসদীয় আসনে আইনশৃঙ্খলা বাহিনীর ১০ হাজারের অধিক সদস্য সুষ্ঠু নির্বাচনে কাজ করবে

দেখুন- বিএনপি থেকে বহিষ্কৃত মুন্সী, ভিডিও বার্তায় যা বললেন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন