24.9 C
Dhaka
০৩/০৩/২০২৬, ২১:১৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

আখাউড়ায় চলন্ত ট্রেন ফিরল উল্টো পথে!

ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী যাত্রীবাহী উপকূল এক্সপ্রেস ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কিছু সময় পরই নিরাপত্তাজনিত কারণে পুনরায় আখাউড়া রেলওয়ে স্টেশনে ফিরিয়ে আনা হয়। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।

আখাউড়া রেলওয়ে স্টেশন সুপারিন্টেনডেন্ট মোহাম্মদ নুরুন্নবী ভূঁইয়া ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

জানা যায়, সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি আখাউড়া স্টেশনে যাত্রাবিরতি দেয়। পরে সিগন্যাল পেয়ে ট্রেনটি ছেড়ে যায়। কিন্তু পৌরশহরের বড়বাজার রেলগেইট অতিক্রমের পরই ট্রেনটি সিগন্যালের লাল বাতি দেখে হঠাৎ থেমে যায়। এরপর কিছুক্ষণ পর ট্রেনটি উল্টো পথে ছুটে এসে পুনরায় স্টেশনে ফিরে আসে।

ট্টেনে থাকা যাত্রী হাসিবুল জানান,“চলন্ত ট্রেন হঠাৎ থেমে যায়। কিছুক্ষণ পর উল্টো দিকে চলতে শুরু করলে আমরা আতঙ্কিত হয়ে পড়ি।”

স্টেশন সুপারিন্টেনডেন্ট নুরুন্নবী ভূঁইয়া বলেন,“ট্রেনে দায়িত্বরত পুলিশ সদস্যরা একজন আসামিকে বুঝিয়ে দেওয়ার জন্য নামেন। কিন্তু বুঝিয়ে দিতে দেরি হওয়ায় তারা ট্রেনের পেছনে দৌড়াতে থাকেন। এ সময় চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের সময় হয়ে যাওয়ায় নিরাপত্তার স্বার্থে উপকূল এক্সপ্রেসকে স্টেশনে ফিরিয়ে আনা হয়।”

পরে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি আখাউড়া স্টেশন অতিক্রম করার পর উপকূল এক্সপ্রেস পুনরায় নোয়াখালীর উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

বিজ্ঞাপন

পড়ুন : আখাউড়া জংশনে সিগন্যাল পোস্টের তার চুরি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন