০৯/০২/২০২৬, ১৮:০২ অপরাহ্ণ
26 C
Dhaka
০৯/০২/২০২৬, ১৮:০২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

আখাউড়ায় জামায়াতের গণমিছিল, পরিবর্তনের বার্তা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সোমবার বেলা সাড়ে ১১টার দিকে জামায়াতে ইসলামীর গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। গণমিছিল।শেষে হওয়া সংক্ষিপ্ত সমাবেশ থেকে পরিবর্তনের বার্তা দেওয়া হয়।

বিজ্ঞাপন


শহীদ স্মৃতি সরকারি ডিগ্রী কলেজ মাঠ থেকে গণমিছিলটি বের হয়ে রেলওয়ে ষ্টেশন চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলের অগ্রভাগে জাতীয় পতাকা কাঁধে নিয়ে ছুটে গেছেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে জামায়াত মনোনীত প্রার্থী মো. আতাউর রহমান সরকার। মিছিলে জামায়াতের জেলা আমীর মো. মোবারক হোসাইন আকন্দ, জেলা জামায়াত নেতা কাজী সিরাজুল ইসলাম, আখাউড়া উপজেলা আমীর মো. ইকবাল হোসেন, সেক্রেটারি মো. বোরহান উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।


সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ‘নতুন বাংলাদেশ গড়ার পরিকল্পনা নিয়েছে জামায়াত। যেখানে দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসী থাকবে না। আমরা যার যে মূল্যায়ন সেটা করবো।’

পড়ুন- নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের

দেখুন- ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর অফিস ভা-ঙ-চু-রে-র অভিযোগ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন