বিজ্ঞাপন

আখাউড়ায় ট্রেনের পার্সেল বগি থেকে ১৫ লাখ টাকার ভারতীয় পোশাক উদ্ধার

বাংলাদেশ রেলওয়ে পুলিশের বিশেষ অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে সুরমা মেইল ট্রেনের পার্সেল বগি থেকে চোরাচালানকৃত ৩০০ (তিনশ) পিস ভারতীয় তৈরি থ্রি-পিস (পোশাক) উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত পণ্যের বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা।

রোববার (২৭ জুলাই) আখাউড়া রেলওয়ে থানা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে আখাউড়া রেলওয়ে থানার এসআই মো. শাহ আলম মিয়া সঙ্গীয় ফোর্সসহ আখাউড়া রেলস্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে অভিযান চালান। এ সময় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুরমা মেইল ট্রেনের পার্সেল বগি তল্লাশি করে ভারতীয় তৈরি তিনশ পিস থ্রি-পিস জব্দ করা হয়।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ‘চোরাইপথে ভারতীয় পোশাক এনে ট্রেনে করে ঢাকায় পাচার করা হচ্ছিল। এ ঘটনায় আখাউড়া রেলওয়ে থানায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।’

বিজ্ঞাপন

পড়ুন: আখাউড়ায় অটোরিকশার ধাক্কায় আহত বিএনপি নেতা কোব্বাত হোসেনের মৃত্যু

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন