ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং আখাউড়া পৌরসভার সহযোগিতায় শনিবার (১৪ মার্চ) এ কর্মসূচি পালন করা হয়।
দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি বের হয়ে থানায় গিয়ে শেষ হয়। র্যালিতে সরকারি কর্মকর্তা ও কর্মচারী ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
কর্মসূচির উদ্বোধন করেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরসভার প্রশাসক তাপসী রাবেয়া।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাহিনুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ফরহাদ হোসেন, উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. আমিনুল ইসলাম সুমন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মো. বোরহান উদ্দিন খান, পৌরসভার সহকারী প্রকৌশলী মো. তানভীর হোসেন, উপসহকারী প্রকৌশলী মো. গোলাম কিবরিয়া প্রমুখ।
র্যালি শেষে ইউএনও তাপসী রাবেয়া বলেন, ডেঙ্গু প্রতিরোধে হাটবাজার, বাসাবাড়ির আঙিনা, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস, রাস্তাঘাট ও ড্রেনসহ সব জায়গা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা জরুরি। শুধু উপজেলা প্রশাসন ও পৌরসভার পক্ষে ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব নয়। এ জন্য স্থানীয় বাসিন্দাদের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত প্রয়োজন।
পড়ুন : আখাউড়ায় তিতাস নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন, অভিযানে ড্রেজার ও পাইপ ধ্বংস


