24.9 C
Dhaka
০৩/০৩/২০২৬, ২১:২৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

আখাউড়ায় ধানের শীষ প্রতীকে ভোট ও দোয়া প্রার্থনা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নে ধানের শীষ প্রতীকের প্রার্থী, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সিনিয়র সদস্য ও সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমানের পক্ষে ব্যাপক নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) বিকেলে মোগড়া টেম্পু স্ট্যান্ড থেকে শুরু হয়ে মোগড়া বাজার ও রেলগেইট প্রদক্ষিণ শেষে টেম্পু স্ট্যান্ডে এসে পথসভার মধ্যদিয়ে গণসংযোগের সমাপ্তি হয়।

গণসংযোগকালে নেতাকর্মীরা ব্যবসায়ী ও পথচারীদের হাতে লিফলেট বিতরণ করে ধানের শীষে ভোট ও দোয়া প্রার্থনা করেন।

পরে মোগড়া বাজার তিন রাস্তার মোড়ে আয়োজিত পথসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য খন্দকার মো. বিল্লাল হোসেন।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মুনসুর মিশন।

এ সময় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল ফারুক বকুল, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন লিটন, সাবেক পৌর কাউন্সিলর মো. মন্তাজ মিয়া, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক রুকন উদ্দিন লিটন, ধরখার ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ হুমায়ুন কবির জীবন, ওহাব মিয়া প্রমুখ।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সিনিয়র সদস্য ও সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমান।

বিজ্ঞাপন

পড়ুন : আখাউড়ায় ইসলামী আন্দোলনের নির্বাচনী প্রচারণা শুরু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন