ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রকাশ্যে মাদক সেবনের অভিযোগে মো. হিরন মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৬ জুলাই) বিকেল ৫টার দিকে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, হিরন মিয়া আখাউড়া-আগরতলা সড়কে প্রকাশ্যে মাদক সেবন করছিলেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় তার বিরুদ্ধে এই দণ্ডাদেশ প্রদান করা হয়।
বিজ্ঞাপন
পড়ুন : আখাউড়ায় সীমান্তবর্তী বাড়িতে অভিযান, তিন ভাই-বোনসহ গ্রেপ্তার ৫


