বিজ্ঞাপন

আখাউড়ায় বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পানিভর্তি বালতিতে পড়ে রায়ান মিয়া (১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে পৌরশহরের দেবগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

পরিবার সূত্রে জানা যায়, রায়ান দেবগ্রাম গ্রামের মো. সাত্তার মিয়ার ছেলে। সকালে ঘরে রাখা পানিভর্তি একটি বালতির মধ্যে শিশুটি পড়ে যায়। কিছু সময় পর পরিবারের লোকজন তাকে উদ্ধার করলেও ততক্ষণে তার মৃত্যু হয়।

শিশুটির চাচা মহসিন মিয়া জানান, ঘরের ভেতরে পানিভর্তি বালতি রাখা ছিল। অসাবধানতাবশত শিশুটি বালতির পানিতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করা হলেও আর বাঁচানো যায়নি।

আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. লুৎফুর রহমান বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

পড়ুন: স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন