বিজ্ঞাপন

আখাউড়ায় র‍্যাবের অভিযানে ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি ও থ্রি-পিস জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় র‌্যাব-৯ এর অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও থ্রি-পিস জব্দ করা হয়েছে। এ সময় একটি পিকআপ ভ্যানসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৭২ লাখ টাকা বলে জানিয়েছে র‌্যাব।

বিজ্ঞাপন


র‌্যাব সূত্রে জানা যায়, রোববার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের বনগজ এলাকায় তিতাস সেতুর দক্ষিণ পাশে কুমিল্লা–ব্রাহ্মণবাড়িয়া সড়কে একটি চেকপোস্ট স্থাপন করা হয়। সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে একটি হলুদ ও নীল রঙের পিকআপ ভ্যানকে থামার সংকেত দিলে চালক পালানোর চেষ্টা করেন। পরে র‌্যাব সদস্যরা তাকে আটক করেন।


পিকআপ ভ্যানটি তল্লাশি করে ৩৮টি পাটের বস্তায় থাকা ১ হাজার ৯০৬টি ভারতীয় শাড়ি এবং ১১টি প্লাস্টিকের বস্তায় রাখা ২৫০টি ভারতীয় থ্রি-পিস উদ্ধার করা হয়। এসব পণ্যের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় চালককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. শাকিব মিয়া (২৪)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক গ্রামের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে এসব পণ্য সংগ্রহ করে ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন।


র‌্যাব আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আখাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

পড়ুন- পদ ফিরে পেলেন ব্রাহ্মণবাড়িয়া স্বেচ্ছাসেবক দল নেতা আরিফ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন