১১/০২/২০২৬, ৮:৫২ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১১/০২/২০২৬, ৮:৫২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

আখাউড়ায় শিক্ষার্থীদের রং-তুলির আঁচড়ে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শ্রদ্ধা, চেতনা ও সৃজনশীলতার মধ্য দিয়ে পালিত হয়েছে ‘জুলাই শহীদ দিবস’। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দোয়া মাহফিল, আলোচনা সভা ও শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বুধবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জি এম রাশেদুল ইসলামের সভাপতিত্বে আলোচনাসভায় অংশগ্রহণ করেন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ছমিউদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দু, সাধারণ সম্পাদক ডা. খোরশেদ আলম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ইকবাল হাসান ভূঁইয়া ও সেক্রেটারি বোরহান উদ্দিন, এনসিপির প্রতিনিধি জামশেদ মিয়াসহ মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী এবং বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা।

সভার শুরুতে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। বক্তারা শহীদদের আত্মত্যাগের মহিমা তুলে ধরেন এবং তাঁদের আদর্শে অনুপ্রাণিত হয়ে আগামী প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন।

এর আগে সকাল ৯টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে শহীদদের স্মরণে তাদের অনুভূতি প্রকাশ করে রঙ-তুলির রেখায় ও লেখার ছন্দে।

বিজ্ঞাপন


পড়ুন: আখাউড়ায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন জামায়াত প্রার্থী আতাউর রহমান সরকার

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন