বিজ্ঞাপন

আখাউড়ায় ১৬৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ১৬৫০ পিস ইয়াবাসহ মো. ইসমাইল (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ জুলাই) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে, বুধবার (১৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের ধর্মনগর কবরস্থানের সামনে কর্মমঠ বাজার টু মীরপুর পাকা রাস্তার ওপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ইসমাইল উপজেলার জয়পুরমুড়া গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম মো. দুলাল মিয়া।

পুলিশ জানায়, আখাউড়া থানার এসআই (নিরস্ত্র) মো. জহিরুল হক, এএসআই (নিরস্ত্র) মো. ইকবাল হোসাইন এবং সঙ্গীয় ফোর্সসহ অভিযানটি পরিচালনা করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে ইসমাইল পালানোর চেষ্টা করলে তাকে ঘটনাস্থলেই আটক করা হয়। পরে তার দেহ তল্লাশিতে ১৬৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় আখাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ছমিউদ্দিন বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।”

বিজ্ঞাপন

পড়ুন: গোপালগঞ্জে হামলার প্রতিবাদে আখাউড়ায় এনসিপির বিক্ষোভ

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন