বিজ্ঞাপন

আখাউড়ায় ৯ মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিশেষ মাদকবিরোধী অভিযানে ৯টি মাদক মামলার আসামি ও চার বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন


মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত উপজেলার মনিয়ন্ধ এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া দেলোয়ার (৪৫) উপজেলার গাগুটিয়া গ্রামের মৃত আবদুল আজিজের ছেলে। পুলিশ জানিয়েছে, তিনি ৯টি মাদক মামলার আসামি এবং একটি মামলায় চার বছরের জিআর সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক ছিলেন।


পুলিশ সূত্রে জানা যায়, আখাউড়া থানার এসআই পুষন সাহা ও এএসআই সজিবুল হাসান খানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, বিশেষ মাদকবিরোধী অভিযানে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

পড়ুন- স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি: সালাহউদ্দিন আহমদ

দেখুন- সাতক্ষীরায় মন্দিরে চুরি, ১৮ লাখ টাকার সম্পদ লুট

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন