বিজ্ঞাপন

আখাউড়ায় ভোটকেন্দ্র পরিদর্শন ও অবহিতকরণ সভা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভোটকেন্দ্র পরিদর্শন ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ভোটকেন্দ্র পরিদর্শনকালে এসব কেন্দ্রের সমস্যা চিহ্নিতকরণসহ বিভিন্ন বিষয়ে অলোচনা হয়। অবহিতকরণ সভাতেও নির্বাচনকেন্দ্রিক বিভিন্ন আলোচনা হয়।

বিজ্ঞাপন


ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও নির্বাচনের রিটানিং অফিসার শারমিন আক্তার জাহান সংশ্লিষ্টদেরকে নিয়ে ভোটকেন্দ্র পরিদর্শনে যান।

উপজেলার উমেদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও আব্দুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনকালে সমস্যাগুলো সম্পর্কেও জানতে চাওয়া হয়। পরে উপজেলা মডেল মসজিদে সংসদ নির্বাচন ও গণভোট গ্রহন কার্যক্রমে সংশ্লিষ্ট অংশীজনের সঙ্গে গণভোট, পোস্টাল ভোট ও নির্বাচন আচরণবিধিমালা সম্পর্কে অবহিতকরণ সভায় অংশ নেন জেলা প্রশাসক। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারি রিটানিং অফিসার তাপসী রাবেয়ার সভাপতিত্বে এতে সেনাবাহিনী, পুলিশসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


ইউএনও তাপসী রাবেয়া এ বিষয়ে শুক্রবার বলেন, ‘বৃহস্পতিবার দু’টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র পরিদর্শন করা হয়েছে। পর্যায়ক্রমে সব কেন্দ্র পরিদর্শন করে এর সমস্যাগুলো সমাধান করা হবে।’ নির্বাচনকেন্দ্রিক অন্যান্য কার্যক্রমও চলমান আছে বলে তিনি জানান।

পড়ুন-ইতালিস্থ নির্বাচিত বরিশাল জেলা সমিতির কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

দেখুন- স্মৃতিবিজড়িত ফিরোজায় পৌঁছেছেন তারেক রহমান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন