২৬/০২/২০২৬, ১৯:২২ অপরাহ্ণ
26 C
Dhaka
২৬/০২/২০২৬, ১৯:২২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

আখাউড়ায় বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় যুবলীগ নেতা ইদন মিয়া গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংশ্লিষ্ট ঘটনায় দায়েরকৃত বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তি ইদন মিয়া (৬৬)।

বিজ্ঞাপন

রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে আখাউড়া থানার এসআই মো. জাহেদুল কাদের ও এসআই সুমন কান্তি দে সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করেন।

পুলিশ জানায়, ইদন মিয়া আখাউড়া দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি। পাশাপাশি তিনি আখাউড়া স্থলবন্দর মাছ রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। তিনি উপজেলার কালিকাপুর গ্রামের মৃত মন মিয়ার পুত্র।

থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনার অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাবেদ উল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আজই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পড়ুন- পিরোজপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

দেখুন- হাদির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে যা বললেন তারেক রহমান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন