স্বাধীনতার গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত আখাউড়ার ঐতিহাসিক সম্মুখ সমরের স্মৃতিস্তম্ভে শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত দেখা গেল এক অনন্য দৃশ্য। হাতে ঝাড়ু, কাঁধে দায়িত্ব আর চোখে দেশপ্রেম—তরুণদের এমন পদচারণায় পুরো এলাকা হয়ে উঠেছিল এক অন্যরকম উৎসবমুখর।
সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন আয়োজন করেছিল এই পরিচ্ছন্নতা অভিযান। তাদের হাতে শুধু ঝাড়ু নয়, ছিল এক অঙ্গীকার—শুধু আবর্জনা নয়, সমাজ থেকে অসচেতনতাকেও ঝেড়ে ফেলার।
অভিযানে অংশগ্রহণকারীরা স্মৃতিস্তম্ভের চারপাশ থেকে আবর্জনা সরিয়ে নতুন প্রাণ ফিরিয়ে দেন মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত এ স্থানে। স্থানীয় তরুণ-যুবকেরা বিডি ক্লিনের ডাকে সাড়া দিয়ে স্বেচ্ছাশ্রমে অংশ নেন। সবার চোখেমুখে ছিল মুক্তিযুদ্ধের গৌরব আর ভবিষ্যৎ প্রজন্মকে একটি পরিচ্ছন্ন পরিবেশ উপহার দেওয়ার দৃঢ় প্রত্যয়।
বিডি ক্লিন আখাউড়া ইউনিটের সমন্বয়ক রমজানুল ইসলাম বলেন— “মুক্তিযুদ্ধের এই স্মৃতিস্তম্ভ কেবল আখাউড়ার নয়, সমগ্র জাতির অহংকার। এটিকে পরিচ্ছন্ন রাখা আমাদের দায়িত্ব এবং কর্তব্য।” কর্মসূচি শেষে তারা নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন এবং স্থানীয় জনগণকেও এতে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—বীর মুক্তিযোদ্ধা মোঃ বাহার মিয়া মালদার, আখাউড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের অধ্যাপক কামাল উদ্দিন, গোপীনাথপুর ডিগ্রি কলেজের অধ্যাপক সুমিত্র সাহা, আখাউড়া টেকনিক্যাল মাদ্রাসার সিনিয়র শিক্ষক ও আপনজন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রকিবুল ইসলাম, বিডি ক্লিন ব্রাহ্মণবাড়িয়া জেলা সমন্বয়ক মাহমুদুল হাসান সোহান,পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রামিন খান, আখাউড়া ইউনিটের সমন্বয়ক রমজানুল ইসলামসহ স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি।
আরও উপস্থিত ছিলেন দায়িত্বশীল সদস্য লিটন দেবনাথ, ইয়াকুব হোসেন, রোজিনা আক্তার, জাহিদুল হক শ্রাবণ, জারিফ, নয়ন, আরাফাত, ইমরান, রবিন, ইতী মনি, সাদিয়া, শাকিলা, মোস্তফা রাফি, তাকিয়া সুলতানা, জাহাঙ্গীর আলম, দ্রুব, ইসমাইলসহ আরও অনেকে।
আখাউড়া পৌরসভা, আপনজন ফাউন্ডেশন, আখাউড়া ব্লাড ফাউন্ডেশন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীর সহযোগিতায় এ কর্মসূচি সফল হয়।
তরুণদের প্রাণোচ্ছল অংশগ্রহণে স্মৃতিস্তম্ভ যেন আবারও জীবন্ত হয়ে উঠল। পরিচ্ছন্নতার এ উদ্যোগ প্রমাণ করল—মুক্তিযুদ্ধের ইতিহাস শুধু বইয়ে নয়, দায়িত্ববোধ আর সামাজিক ঐক্যের মধ্য দিয়েও বাঁচিয়ে রাখা যায়।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

