22.9 C
Dhaka
০৭/০৩/২০২৬, ২:৩৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

আখাউড়া রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার রাতে আখাউড়া প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংগঠনের এক সভায় তিন বছর মেয়াদি এ কমিটি ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন


নতুন কমিটিতে দৈনিক দিনকালের প্রতিনিধি মো. দেলোয়ার হোসেন জলিলকে সভাপতি, দৈনিক আমার দেশ-এর প্রতিনিধি মো. রাসেল মিয়াকে সাধারণ সম্পাদক এবং দৈনিক জনবানীর প্রতিনিধি মো. ইসমাইল হোসেনকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে। কমিটিতে মোট ২২ জন সদস্য রয়েছেন।


সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. রাকিবুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন আখাউড়া প্রেস ক্লাবের সভাপতি মো. মানিক মিয়া। বিশেষ অতিথি ছিলেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুন্নবী ভূঁইয়া। এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।


নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সহসভাপতি জহিরুল ইসলাম সাগর ও মামুন আহমেদ; যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল ও মো. হাবিবুর রহমান; দপ্তর সম্পাদক আশীষ সাহা; অর্থ সম্পাদক বাদল আহমেদ খান; সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মনির হোসেন নিজাম। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো. মানিক মিয়া, মো. রাকিবুল ইসলাম, জুটন বনিক, নুরুন্নবী ভূঁইয়া ও মহিউদ্দিন মিশু। সাধারণ সদস্য হিসেবে আছেন বিশ্বজিৎ পাল বাবু, মাসুকুর রহমান হৃদয়, মোশারফ হোসেন কবির, ময়নুল হোসেন, আনিসুর রহমান ও জোনায়েদ হোসেন।


সভায় উপস্থিত সাংবাদিকরা নবগঠিত কমিটির নেতাদের অভিনন্দন জানান এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন।

পড়ুন- মোটরসাইকেলে দিনে ২ লিটার, ব্যক্তিগত গাড়িতে নেওয়া যাবে ১০ লিটার তেল

দেখুন- ইরানের ফাতাহ টু ক্ষে/প/ণা/স্ত্র ঠেকানো অসম্ভব!!! 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন