বিজ্ঞাপন

আখাউড়া রেলওয়ে স্টেশনের সিগন্যাল কেবিনে এসি বিস্ফোরণ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন সিগন্যাল কেবিনে এয়ারকন্ডিশন (এসি) বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১১টা ৫০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই নিচতলায় স্থাপিত একটি এসি যন্ত্র বিস্ফোরিত হলে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। আগুনের তাপে সিগন্যাল যন্ত্রের ক্ষতি হয় এবং অফিসকক্ষের জানালার কাঁচ ভেঙে যায়। পরে রেল ও স্থানীয় লোকজন বিভিন্ন স্থান থেকে পানি সংগ্রহ করে দুপুর সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

অগ্নিকাণ্ডের পর মেইন লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও লুপ লাইন দিয়ে ট্রেন চলাচল সাময়িক বন্ধ রয়েছে।

আখাউড়া রেলওয়ে স্টেশনের কেবিন মাস্টার আরিফুল ইসলাম আরিফ জানান, “অগ্নিকাণ্ডের ঘটনায় সিগন্যাল ব্যবস্থার ক্ষতি হয়েছে। তবে দ্রুত সিগনাল ব্যবস্থা পুনরায় সচল করতে কাজ চলছে।”

বিজ্ঞাপন

পড়ুন: আখাউড়ায় রেলওয়ে পুলিশের বিশেষ অভিযানে ১২ জন গ্রেফতার

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন