বিজ্ঞাপন

আখাউড়া সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি

ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সীমান্তে নজরদারি বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। একইসঙ্গে বাড়ানো হয়েছে যানবাহনে তল্লাশি।

বিজ্ঞাপন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর উপর গুলির ঘটনাকে কেন্দ্র করে কোনো অপরাধী যেন দেশ ছেড়ে পালাতে না পারে সেজন্য সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। শুক্রবার রাত থেকেই এ সতর্কতামূলক ব্যবস্থা নেয় বিজিবি।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জব্বার আহমেদ জানান, সদর দপ্তরের নির্দেশনা মোতাবেক দায়িত্বপূর্ণ এলাকা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, বিজয়নগর ও হবিগঞ্জের কিছু সীমান্ত এলাকায় টহল কার্যক্রম স্বাভাবিকের চেয়ে দ্বিগুন করা হয়েছে। অবৈধভাবে কেউ সীমান্ত অতিক্রম করতে পারবে না।


কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে যেন কোনো সন্ত্রাসী সীমান্ত অতিক্রম না করতে পারে সেজন্য বিজিবি নজদারি ও তল্লাশি কার্যক্রম বাড়িয়েছে বলে জানিয়েছে ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. জিয়াউর রহমান। সীমান্ত রক্ষার পাশাপাশি দেশের নিরাপত্তার স্বার্থে সন্ত্রাসীদের অবৈধভাবে পারাপার ঠেকাতে বিজিবি বদ্ধপরিকর বলে তিনি উল্লেখ করেন।

পড়ুন: শিশু সাজিদের মৃত্যু: ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন