ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর পরিদর্শন করেছেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ। আজ শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে আসেন তিনি। পরে তিনি স্থলবন্দর ও শুল্ক কর্তৃপক্ষকে নিয়ে বন্দরের বাণিজ্যিক এবং ইমিগ্রেশন পুলিশের কার্যক্রম পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে স্থলবন্দরের সভাকক্ষে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসেন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ। এতে বন্দরের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি স্থলবন্দর দিয়ে ৬টি পণ্য আমদানিতে ভারত সরকারের দেয়া নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহারে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানান ব্যবসায়ীরা। এ সময় হাইকমিশনারও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন ব্যবসায়ীদের। তবে পরিদর্শনের বিষয়ে তিনি সাংবাদিকদের সাথে কোনো কথা বলতে চাননি।
বৈঠকে ভরতের আগরতলাস্থ বাংলাদেশের সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জি. এম. রাশেদুল ইসলাম, স্থলবন্দরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান, স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান খান, আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি নিসার উদ্দিন ভূইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
পড়ুন : আখাউড়ায় ট্রেনের পার্সেল বগি থেকে ১৫ লাখ টাকার ভারতীয় পোশাক উদ্ধার


