ওষুধ ব্যবসায়ী বিদ্যুৎ দাসের মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের ড্রাগ এন্ড কেমিস্টরা কর্মবিরতি পালন করেছে।
বুধবার দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত পৌর শহরের সড়কবাজার, বড়বাজার ও লালবাজারের সব ওষুধের দোকান বন্ধ রাখা হয়।
এর আগে দুপুর ১টা ৩০ মিনিটে আখাউড়া শ্রীশ্রী লোকনাথ সেবাশ্রম ও শান্তিবন মহাশ্মশানে বিদ্যুৎ দাসের শেষকৃত্য অনুষ্ঠিত হয়।
আখাউড়া সড়কবাজারের ওষুধ ব্যবসায়ী ও পিয়াস মেডিকেল হলের মালিক ভজন দেব জানান, নিহতের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানাতে সবাই এক ঘন্টার জন্য দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।
বুধবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে বিদ্যুৎ দাস মারা যান। তিনি পেশায় ছিলেন একজন ওষুধ ব্যবসায়ী ও পল্লী চিকিৎসক। পৌরশহরের রাধানগরের তিন রাস্তার মোড়ে তার ব্যবসা প্রতিষ্ঠান ছিল।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শেষকৃত্য অনুষ্ঠানে শ্মশানে মানুষের ঢল নামে।
পড়ুন: রাঙামাটিতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে দুদকের অভিযান
দেখুন: ডিসি নিয়োগে অর্থ লেনদেন: অস্বীকার করলেন সচিব |
ইম/


