32.3 C
Dhaka
০৭/০৩/২০২৬, ১৪:২৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

আখাউড়ায় রেলওয়ে পুলিশের বিশেষ অভিযানে ১২ জন গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলওয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী, মাদকসেবী, রেলওয়ের চোরাই মালামালসহ মোট ১২ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞাপন

রেলওয়ে পুলিশ জানায়, ৬ সেপ্টেম্বর রাত ৮টা থেকে ৭ সেপ্টেম্বর সকাল ১০টা পর্যন্ত আখাউড়া রেলওয়ে থানার ওসি এসএম শফিকুল ইসলামের নেতৃত্বে একাধিক বিশেষ অভিযান পরিচালিত হয়।

এ সময় ২০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী মোছাঃ আকলিমা আক্তার (৩৫) গ্রেফতার হন। একই সঙ্গে আখাউড়া রেলস্টেশনের বিভিন্ন এলাকা থেকে মাদকসেবনের সময় ৯ জনকে আটক করা হয়। তারা হলো—
মো. সাগর (২৫), শেখ শামীম (৪৫), মো. রতন (২৪), মো. জানু মিয়া (৩৫), মো. মিজান (৩০), মো. মিজানুর রহমান (২২), মো. রায়হান মুন্সি (২৩), মো. সুমন মিয়া (৩২) ও মো. জুবাইদ আলী (৪০)।

অভিযানে ডাকাতি, চুরি ও মাদক মামলার পলাতক আসামি মো. রাসেল (২৭) এবং রেলওয়ের চুরি হওয়া চারটি স্টিলের স্লিপার (মোট মূল্য প্রায় ১৫ হাজার টাকা)সহ মো. আকাশ হোসেন (২১)কেও গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে রেলওয়ে থানার ওসি এসএম শফিকুল ইসলাম নিশ্চিত করেছেন।

পড়ুন: প্রস্তাবিত টেকনিক্যাল স্কুল ও কলেজ জনবহুল এলাকায় স্থাপনের দাবি

দেখুন: চাঁদাবাজি বন্ধ ও চাঁদাবাজদের গ্রেফতারের দাবিতে ঢাকা ময়মনসিংহ

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন