ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজা ও একটি নাম্বারবিহীন পুরাতন সিএনজি জব্দ করা হয়েছে। এ ঘটনায় নাছির উদ্দিন (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ৯টা ১০ মিনিটের দিকে আখাউড়া থানার ধরখার পুলিশ ফাঁড়ির এসআই মোহাম্মদ আলীর নেতৃত্বে একদল পুলিশ চান্দপুর বাজারের শেষ প্রান্তে ব্রিজসংলগ্ন একটি বেকারির সামনে অভিযান চালায়। অভিযানে ৫০ কেজি গাঁজা ও একটি নাম্বারবিহীন সিএনজি উদ্ধার করা হয়।
এ সময় ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয় নাছির উদ্দিনকে। নাছির জেলার কসবা উপজেলার বিষ্ণাউড়ী পশ্চিমপাড়া এলাকার মৃত ইদ্রিছ মিয়ার ছেলে।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছমিউদ্দিন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা জব্দ করেছি। এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।”
মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন ওসি।
পড়ুন: কুষ্টিয়ায় আধিপত্য নিয়ে সংঘর্ষে নিহত ২
দেখুন: নোয়াখালী-কুমিল্লা সড়কে বদলে যাবে জীবনযাত্রায় মান
ইম/


